যশোর শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নপত্র প্রণয়নে তালিকাভুক্ত ৬০ শিক্ষক, দেখুন তালিকা

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য ৬ বিষয়ে মোট ৬০ জন শিক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট, মাধ্যমিক ও ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালনায় এ শিক্ষকরা ঢাকায় আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। 

তালিকাভুক্ত ৬০ শিক্ষক হলেন- 

গণিত বিষয়: মিজানুর রহমান (যশোর নিউটাউন বালিকা বিদ্যালয়); আসিফ হোসেন জোয়ার্দ্দার (চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়); মুনির আহমেদ (নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, মোংলা); নাজমুল আলম (কেশবপুর গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়); মোস্তাফিজুর রহমান (যশোর ইংলিশ স্কুল); আব্দুল কাদের সুমন (খুলনা রোটারি স্কুল); সমুন কুমার হালদার (ঝিনাইদহ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়); বিদ্যুৎ বিশ্বাস (শ্রীপুর জারিয়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা); শাহিনুর রহমান (কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল)।

রসায়ন: আব্দুল্লাহ আল মামুন (নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা); হালিম হাওলাদার (রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল, বাগেরহাট); মুকুল হোসেন (বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া); চম্পা খাতুন (শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ); সবুজ ঘোষ (পাতন জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যশোর); সোহেল রানা (আমলসার মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা); পীযুজ কুমার বিশ্বাস (নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা); জসীম উদ্দীন (বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, যশোর); আফরোজা খাতুন (এরশাদপুর একাডেমী, চুয়াডাঙ্গা); শাহ আলম (আমতৈল মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর)।

জীববিজ্ঞান: শেখ নাজমুল ইসলাম (জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলনা); সোহাগ হোসেন (সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়); জয়দেব কুমার পাল (গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট); আশালতা বিশ্বাস (আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাগুরা); রোকসানা পারভীন (মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়); শ্রাবনী পারভেজ (ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়); ইফতেশাম দিনা (যশোর কালেক্টরেট স্কুল); মিকাইল আরাফাত (মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল); আশরাফুল হক (ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর)।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা: শেখ আব্দুর রাজ্জাক (বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, খুলনা): সিরাজুল ইসলাম (আড়মুখী জোয়াদ্দার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ); সাবিনা ইয়াসমিন (রাংদিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট); নাসিমা খাতুন (কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়); আরতি রানী বাগচী (মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল); আবুল বাশার (শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়); বিজলী সমাদ্দার (চিতলমারী ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট); ফারজানা আক্তার (মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা); জাহাঙ্গীর হোসেন (বিনোদপুর ননীবালা মাধ্যমিক বিদ্যালয়, মাগুরা); মতিয়ার রহমান (যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ)।

পৌরনীতি ও নাগরিকতা: মিজানুর রহমান (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর); জিয়াউর রহমান (হরিণাকুন্ডু শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়); রুমা খাতুন (ধোপাখোরা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা); রুহুল আমিন (চলিশীয়া মাধ্যমিক বিদ্যালয়, যশোর); মনি শংকর বিশ্বাস (সিংজোর গোপালপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মোড়েলগঞ্জ); ফরহাদ শেখ (ভান্ডারকোট লক্ষীখোলা ঝিনাইখালী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা); শরিফুল ইসলাম (কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল); আবিরন নেছা (খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়, শালিখা); আকরাম আলী (এম ছবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা)।

ফিন্যান্স ও ব্যাংকিং: ওবায়দুর রহমান (সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়); সাইদ উর রহমান (নাটুদা মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা); উজ্জল আহমেদ (ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুল); পারভীন আক্তার (যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়); জিএম আবু সাঈদ (লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, পাইকগাছা); ইছরদ্দীন (জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী); চিন্সয় লস্কর (মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল); সৈয়দ আমিনুল ইসলাম (হাজী ছায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা); তারিফ হোসেন (যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়); কবিরুল ইসলাম (যশোর কালেক্টরেট স্কুল)।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন বলেন- অনলাইনে আবেদনের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য ৬ বিষয়ে ৬০ শিক্ষককে তালিকাভুক্ত করা হয়েছে। এরা ঢাকার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন।

শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence