বন্যায় স্থগিত তিন বোর্ডের আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা

১০ জুলাই ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:৩০ PM
তিন বোর্ডের লোগো

তিন বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলায়, মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সারাদেশে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ১৩ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

এদিকে, গতকাল রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠাতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে আটক ২ নারী
  • ২১ আগস্ট ২০২৬
ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা: সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্য…
  • ২১ আগস্ট ২০২৬
ছুটির দিনে ঢাকার বাতাসে স্বস্তির খবর
  • ২১ আগস্ট ২০২৬
মাদকের শেষ শিকড় ও চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে: ডিআইজি
  • ২১ আগস্ট ২০২৬
বাউবির বিএ-বিএসএস পরীক্ষা শুরু আজ, চলবে ৬ নভেম্বর পর্যন্ত
  • ২১ আগস্ট ২০২৬