কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত

০৯ জুলাই ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:০৪ PM
বন্যা কবলিত এলাকা ফেনী

বন্যা কবলিত এলাকা ফেনী © সংগৃহীত

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রফেসর রুনা নাছরীন বলেন, নতুন পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কুমিল্লা শিক্ষ বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬
দেশের ১৩ জেলায় নতুন উপপরিচালক পদায়ন
  • ২০ অক্টোবর ২০২৬
স্ত্রীর কাছে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ
  • ২০ অক্টোবর ২০২৬