একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের সময়সূচি জানাল কর্তৃপক্ষ

২৩ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ PM
একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু হয়েছে © ফাইল ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজ শনিবার (২৩ আগস্ট) থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে, চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন গ্রহণ আজ ২৩ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে শুরু হবে। ২৫ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের আসন শূন্য, অপেক্ষমান থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬