দ্বিতীয় ধাপে কলেজ পেতে শিক্ষার্থীদের করণীয়

২১ আগস্ট ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছর একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও আছেন ৫ হাজার ৭৬৫ জন।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হবে। তবে তাদের অনলাইনে গিয়ে নতুন করে পছন্দক্রম ঠিক করতে হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, ‘যারা কলেজ পাননি, তারা অনলাইনে গিয়ে নতুন কিছু কলেজ যোগ করবেন। আসনের কোনো সংকট নেই, সবাই ভর্তির সুযোগ পাবেন।’

আরও পড়ুন: মরণব্যাধি ক্যান্সারের স্তর জানাটা কতটা গুরুত্বপূর্ণ?

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট। এ ধাপের ফল প্রকাশ হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। সবশেষ ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

গত বছর প্রথম ধাপে ৪৮ হাজার শিক্ষার্থী কলেজ পাননি, এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিলেন সাড়ে ৮ হাজার। 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬