কৃষি গুচ্ছের আসন শূন্য, অপেক্ষমান থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ

২৩ আগস্ট ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৬:১২ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ফটো

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৪ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে কয়েক দফায় শিক্ষার্থী ভর্তির পরও আসন শূন্য রয়েছে। আসন পূরণে অপেক্ষমান তালিকা থেকে ১০ গুণ শিক্ষার্থী রেখে মেধাতালিকা প্রকাশ করেছে ভর্তি কমিটি। ইতোমধ্যে ভর্তি ফির প্রথমাংশ অনলাইনে জমাদান প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের দশগুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে যে সব ছাত্র-ছাত্রী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা মাত্র অনলাইনে জমা দিতে হবে। ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

শূন্য আসনের দশগুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশের কারণে যদি শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদেরকে ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদেরকে পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত প্রদান করা হবে। এসএসএল কমার্স টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাদেরকে ভর্তির জন্য ডাকা হবে ভর্তি না হলেও তাদের টাকা ফেরত প্রদান করা হবে না ।

আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি’র প্রথম অংশ ১০ হাজার টাকা মাত্র জমা দেয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ফলাফল (শূন্য আসনের সমসংখ্যক) প্ৰকাশ করা হবে ২৭ আগস্ট। ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি’র সাথে পূর্বে জমাকৃত টাকা সমন্বয় করা হবে। 

মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর কোনরূপ ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ১ ও ২ সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9