ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

২২ আগস্ট ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চলে এ পরীক্ষা। 

১

জানা যায়, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ হাজার ৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৯৪টি। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৫ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। 

২

ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বার কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন ছিল। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে।

৩

ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর ও বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন বলে জানা গেছে।

রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬