একাদশে ভর্তির আবেদন শেষ, বিশেষ কোটার নিশ্চায়ন আজকের মধ্যে

১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৪ AM
একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শুক্রবার শেষ হয়েছে

একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শুক্রবার শেষ হয়েছে © ফাইল ফটো

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শুক্রবার (১৫ আগস্ট) শেষ হয়েছে। এদিন রাত ৮টা পর্যন্ত আবেদন করেছেন ভর্তিচ্ছুরা। তবে বিশেষ কোটায় (এসকিউ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ণ করতে হবে আজকের মধ্যে।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটায় (SQ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ন বা অনুমোদন শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ আগস্ট, র‌্যাগিং নিয়ে প্রশাসনের হুঁশিয়ারি

নির্ধারিত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd -এর লগইন প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এসকিউ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9