সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার

১৫ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা

একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করা হবে। এছাড়াও তিনি জানান, ফলাফল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে।

এর আগে, আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১০টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিভাগে ৪৬০টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীদের আবেদন শুরু হয়। বিভাগভিত্তিক আসন বিন্যাসে বিজ্ঞান বিভাগে ৩০০টি, মানবিক বিভাগে ৮০টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০টি আসন রয়েছে।

ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা এই লিংকে ক্লিক করে অথবা সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে Admission লিংকে প্রবেশ করে ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং: সব অধ্যক্ষকে ৮ দিনের মধ্যে ত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬