নয় দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক কার্যালয় অবরুদ্ধ

১১ আগস্ট ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ © সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক কার্যালয় অবরুদ্ধ করেছেন ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টার দিকে কার্যালয় অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিকাল ৩টা পর্যন্ত সময় বেঁধে দেন।

শিক্ষার্থীরা নয় দফা দাবির দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, সময়সীমার মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষার্থীদের নয় দফা দাবি হল—অন্তর্বর্তীকালীন প্রশাসক কর্তৃক পরীক্ষা নিয়ন্ত্রণ; রেজিস্ট্রেশনের সকল ফি সরাসরি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে জমা; নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা গ্রহণের নিশ্চয়তা; সাত কলেজের শিক্ষকদের দ্বারা প্রশ্নপত্র প্রস্তুতি ও মূল্যায়ন; পরীক্ষার ফলাফল ৪০ কর্মদিবসের মধ্যে প্রকাশ এবং সিজিপিএ শর্ত বাতিলসহ সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর ব্যবস্থা।

এছাড়া, প্রশাসক (ভিসি) নিয়োগের সঙ্গে সঙ্গেই ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সকল তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর এবং মানোন্নয়ন ফি কমানোর দাবিও শিক্ষার্থীদের অন্যতম দাবি।

প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানানো হয়েছে, দাবি সমাধানের জন্য কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রশাসক কার্যালয় অবরুদ্ধ থাকায় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মেনে নিলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট— আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬