উচ্চ মাধ্যমিক রেখেই নাকি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়! কি সাংঘাতিক!

০৭ আগস্ট ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৯:৩২ AM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ইনসেটে অধ্যাপক মামুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ইনসেটে অধ্যাপক মামুন © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ‘উচ্চ মাধ্যমিক রেখেই নাকি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হচ্ছে!! কি সাংঘাতিক! আমরা কি কখনো বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে শিখব না?’

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

এই স্ট্যাটাসের কমেন্টে ঢাবির এ অধ্যাপক লিখেছেন, ‘যেখানে অনার্স মাস্টার্স পড়ানো হয় সেখানে কি করে উচ্চ মাধ্যমিক থাকে? পৃথিবীর কোথায় আছে এমন? রাখবেনই যখন এক কাজ করেন, প্রাথমিক ও মাধ্যমিকও রাখেন।’

জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ—এই সাতটি প্রতিষ্ঠানের সম্মিলিত কাঠামোর ভিত্তিতে গড়ে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর মধ্যে ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ছাড়া বাকি কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক শাখা চালু থাকবে।

নতুন প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রাথমিকভাবে চালু হচ্ছে চারটি অনুষদ বা স্কুল। এগুলো হলো- সায়েন্স; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ; বিজনেস স্টাডিজ ও ল অ্যান্ড জাস্টিস।

৪০% ক্লাস হবে অনলাইনে, আর ৬০% অফলাইনে। তবে সব পরীক্ষা দিতে হবে সশরীরে। প্রথম চার সেমিস্টারে পড়ানো হবে নন-মেজর বিষয়, আর পরবর্তী চার সেমিস্টারে শিক্ষার্থীরা পড়বেন মেজর বিষয়ে। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকলেও কলেজ পরিবর্তন করা যাবে না।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9