রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ আগস্ট, র‌্যাগিং নিয়ে প্রশাসনের হুঁশিয়ারি

১৫ আগস্ট ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী ১৭ আগস্ট (রোববার) সকাল ১০টায়। এদিন একযোগে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও অনুষদে পাঠদান কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‌্যাগিংবিরোধী কঠোর নির্দেশনা জারি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র‌্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ, যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোথাও র‌্যাগিং বা কাউকে র‌্যাগিং করতে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগীয় সভার অনুমতি ছাড়া কোনো বর্ষের শিক্ষার্থী অন্য বর্ষের নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘রোববার থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। নতুনদের স্বাগত জানিয়ে বলতে চাই, র‍্যাগিং আইনত দণ্ডনীয় ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কাজ। কেউ এতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: শিক্ষকের ওপর হামলা: প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখালেন ছাত্রদল নেতা

নবীনদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেছি, অনেক বিশ্ববিদ্যালয় কিছু সিট খালি রেখেই তাদের প্রথম বর্ষের ক্লাস শুরু করে দিয়েছে। কিন্তু আমরা সব সিট পূরণের জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে, সব সিট একসঙ্গে পূরণ করে, সবাইকে একই সময়ে ক্লাস শুরু করানোর পরিকল্পনা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তথাকথিত আনন্দের জন্য র‌্যাগিং একটি বড় সমস্যা। শিক্ষার্থীদের মেধার বিকাশে এটি বাধা সৃষ্টি করে, মাথায় চাপ বাড়ায় এবং মানসিকভাবে ভেঙে ফেলে। তবে আমরা এমন একটি পড়াশোনার পরিবেশ বজায় রাখব, যেখানে শিক্ষার্থীরা স্বস্তিতে শিখতে পারবে। এখানে পড়াশোনা হবে সুসংগঠিত ও র‌্যাগিংয়ের কোনো সুযোগ থাকবে না।’

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9