ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক

২৮ জানুয়ারি ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
খন্দোকার এহসানুল কবির ও এস এম কামাল উদ্দিন হায়দায়

খন্দোকার এহসানুল কবির ও এস এম কামাল উদ্দিন হায়দায় © সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বোর্ডের চেয়ারম্যান পদে ও অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দায় পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
 
সোমবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।
 
অবসরোত্তর ছুটিতে যাওয়ার সুবিধার্থে আগের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে গত ১৮ ডিসেম্বর বোর্ড থেকে প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: দু’দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি ইবির মেগা প্রকল্প, বাড়ল তৃতীয়বার

শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে যশোরের সরকারি মাইকেল মধুসুদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বহীন) করা হয়েছে। আর সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে প্রেষণে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence