যশোর শিক্ষা বোর্ড পেল প্রথম নারী চেয়ারম্যান

৩০ মে ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM

© সংগৃহীত

যশোর বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এম এম কলেজ) অধ্যক্ষ মর্জিনা আক্তার। তিনি এ বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তাঁর স্থলাভিষিক্ত হলেন। আজকের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হলো।

অধ্যাপক মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর এম এম কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয় তাঁর। ২০২২ সালের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগ দেন তিনি।

 
ট্যাগ: বোর্ড
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬