মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়নের সময়ে পরিবর্তন

০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
মাদ্রাসা শিক্ষাবোর্ড

মাদ্রাসা শিক্ষাবোর্ড © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমে মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়ে পরিবর্তন আনা হয়েছে। দুই শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ মূল্যায়ন চলবে। এর আগে ৫ নভেম্বর থেকে এটি শুরুর কথা ছিল।

জানা গেছে, মাদ্রাসাগুলোতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়নের সংশোধিত সূচি পাঠিয়েছে  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ সূচি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর সূত্র জানায়, মাধ্যমিকে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে আগামী ১ ডিসেম্বর থেকে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ চলবে। সে কারণে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর শুরু হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন পরিচালনার নির্দেশনা ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর পাঠানো হবে।

আরো পড়ুন: মাধ্যমিকে মাল্টিমিডিয়া ক্লাসরুম সুবিধা পায় না ২২ লাখ শিক্ষার্থী

সব বিষয়ে মূল্যায়ন পরিচালনা করতে হবে। মূল্যায়ন নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা থাকবে। শিক্ষার্থীর রিপোর্ট কার্ডটি দেওয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে তা জানাতে হবে। শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর। এ জন্য ৩০ নভেম্বরের মধ্যে মূল্যায়নের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬