কারিগরি বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ৭ ডিসেম্বর

১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে স্থগিত হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি)–এর স্থগিত পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কারিগরি শিক্ষা বোর্ড।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২২ সনের এইচএসসি (বিএমটি/বিএম) একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা-২০২২ এর গত ৬ নভেম্বরের স্থগিতকৃত পরীক্ষা (বিষয় ও কোড: বাংলা-১, ২১৮১১ [নতুন সিলেবাস], ১৮১১ [পুরাতন সিলেবাস]) আগামী ৭ ডিসেম্বর নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।’’

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, ‘‘বাংলা-১ (নতুন সিলেবাস) দুপুর ২.০০ টা হতে বিকাল ৪.০০ টা বাংলা-১ (পুরাতন সিলেবাস) পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে।’’

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬