আল্লামা শফীর দোয়া নিলেন চট্টগ্রামের ডিআইজি

২৪ জানুয়ারি ২০২০, ০৮:২৫ PM

© সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি হাটহাজারী মাদ্রাসায় হেফাজত আমিরের কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম।

সূত্র জানায়, প্রায় আধাঘণ্টা হেফাজত আমিরের সঙ্গে একান্ত বৈঠক করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খাঁন, সদ্য যোগদানকৃত চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম, হেফাজত আমীর পুত্র ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী এবং হেফাজত আমিরের ব্যাক্তিগত সচিব মাওলানা শফিউল আলম।

সাক্ষাতের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত এমনটা দাবি করে হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম বলেন, ডিআইজি স্যার হেফাজত আমির শাহ্ আহমদ শফীর কাছ থেকে দোয়া নিতে এসেছেন। হুজুরের দোয়া নিয়ে স্যার ফের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬