শিক্ষামন্ত্রীর অসুস্থ স্বামীর পাশে প্রধানমন্ত্রী, নেয়া হচ্ছে ভারত

১১ আগস্ট ২০১৯, ০২:০০ PM

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ আগস্ট) বেলা ১২টার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা ড.তৌফিক নেওয়াজকে দেখতে যান তিনি।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং কথা বলেন শিক্ষামন্ত্রী ডা দীপুমনির সঙ্গে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রী ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

আবুল খায়ের জানান, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে  ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসকরা তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। উন্নত চিকিৎসার জন্য আজ রবিবার (১১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে তৌফিক নেওয়াজকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হবে।

পদ্মা সেতুর ঢালে বাস দুর্ঘটনা: ক্ষয়ক্ষতির পরিমাণ কত?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল দেওয়ায় কৃতজ্ঞতা কল্যাণ সমিতির, দ্রব্যমূলের সাথে বে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষক নিয়োগ নিয়ে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়-এ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পাস করা বিষয়েই ইমপ্রুভমেন্টে ফেল দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মাঝে আমেরিকান সেনা সচিবের পদত্যাগ, নেপথ্যে কি …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬