বিএসি চেয়ারম্যানের সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের মতবিনিময়

১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ PM
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা © সংগৃহীত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খানের সভাপতিত্বে কাউন্সিল কার্যালয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, প্রফেসর ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, প্রফেসর ড. মো. শাহ এমরান ও প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধিদলে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ভাইস চ্যান্সেলর প্রফেসর শামস রহমান এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

সভায় বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন ব্যবস্থা শক্তিশালীকরণ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়ন এবং উচ্চশিক্ষার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গ্রহণযোগ্য করতে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন অভিমত প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের তুলনায় ডিগ্রি ও একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনে অধিক গুরুত্বারোপ করা সমীচীন। এ সময় বিএনকিউএফ-এর বাস্তবায়ন, ক্রেডিট কাঠামো, শিক্ষণ পদ্ধতি ও একাডেমিক মানদণ্ডের বিষয়ে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

কাউন্সিলের চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যবৃন্দ অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল, গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ সময় প্রতিনিধিদলের বিভিন্ন জিজ্ঞাসা ও মতামতের বিষয়ে চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যবৃন্দ প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি উচ্চশিক্ষায় একটি টেকসই কোয়ালিটি কালচার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মানসম্মত উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মোপযোগী মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সময়োপযোগী করার পাশাপাশি শিল্পখাত, ব্যবসা ও করপোরেট সেক্টরের সঙ্গে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কার্যকর সংযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও কার্যকর করতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং কর্মবাজারের উপযোগী মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9