ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সিদ্ধান্ত হয়নি

১১ জুন ২০১৯, ০৬:১৬ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির নূন্যতম শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশন চলাকলীন এক কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, স্থায়ী কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে সত্যি। তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই এমন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাণবন্ত আলোচনা হয়েছে। ম্যানেজিং কমিটি কি হলে আরো ভালো হতে পারে, কিভাবে বিদ্যালয় মান উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা আরো হবে। এক সময় গিয়ে আমরা সিদ্ধান্ত নেব।

সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়। কমিটির একটি অংশ চেয়েছিল পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। অন্যদিকে আরেকটি অংশ চাচ্ছেন, যেখানে একজন সংসদ সদস্য নির্বাচিত হতে শিক্ষা যোগ্যতা লাগে না সেখানে পর্ষদের সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রয়োজন নেই।

কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্য…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কী সুবিধা পাবেন, বেত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি সহায়তা না পাওয়ায় আখ চাষে আগ্রহ হারাচ্ছেন গোপালগঞ্জের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা ইউনিভার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬