সরকারি কলেজের প্রভাষক পদে পদোন্নতি পেলেন ২৪৪ প্রদর্শক, দেখুন তালিকা

২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর আওতাধীন দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রাজস্বখাতে কর্মরত ২৪৪ প্রদর্শককে  প্রভাষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির এই প্রক্রিয়া নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, ২০১১ অনুযায়ী পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা-এর আওতাধীন দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রাজস্বখাতে কর্মরত প্রদর্শকদের (গ্রেড-১০ম) সরকারি কলেজের প্রভাষক পদে (গ্রেড-৯ম) পদোন্নতির লক্ষ্যে এ অধিদপ্তরের ২৮/০৪/২০২৫ তারিখের নং-৩৭.০২.০০০০.১০১.১২.০০১. ১২.০০২.২০২৩-১৪৭৫/৯ স্মারক মোতাবেক নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা, ২০১১ এর ৯ (১) ও (২) অনুযায়ী প্রস্তুতকৃত ২৬১ জন প্রর্দশকের জ্যেষ্ঠতা খসড়া তালিকা প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতা তালিকায় কোন আপত্তি, অভিযোগ, পরামর্শ থাকিলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে পরবর্তী ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়। ৩০ (ত্রিশ) কর্মদিবস অতিবাহিত হওয়ায় এবং বর্ণিত সময়ের মধ্যে প্রাপ্ত অভিযোগ, আপত্তির প্রমাণক বিধি-বিধানের আলোকে সভায় শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। গঠিত কমিটির মাধ্যমে বিষয়ভিত্তিক ২৪৪ জন প্রদর্শকের চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুত করা হয়। উল্লেখ্য যে, খসড়া জ্যেষ্ঠতা তালিকার মধ্যে হতে পিআরএল গমন-৪ জন, মৃত্যু-২ জন এবং কাগজপত্র যথাযথ নয়/পদোন্নতি যোগ্য নয় ১১ জনসহ মোট ১৭ জনকে কমিটির সিদ্ধান্তের আলোকে তালিকা হতে বাদ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, প্রদর্শক হতে প্রভাষক পদে (গ্রেড-৯ম) পদোন্নতির লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ অনুযায়ী মোট ২৪৪ জন প্রদর্শক এর চূড়ান্ত জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ করা হলো।

তালিকা দেখুন এখানে

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9