ঘুষ চাইলে সবার আগে দুদককে জানান: কমিশনার

০৫ মে ২০১৯, ০৫:৩১ PM
দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম

দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম

দুর্নীতি রোধে সচেতনতা তৈরিতে সবার প্রতি আহ্বান জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। তিনি বলেছেন, কেউ ঘুষ চাইলে আগে আমাদের জানান। দুদকের একার পক্ষে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতি রোধে সরকারি প্রচেষ্টার পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি। তাই এ জন্য দলমত নির্বিশেষে সবকেই এগিয়ে আসতে হবে।

রোববার বেলা ১১টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান দুদক কমিশনার।

এএফএম আমিনুল ইসলাম বলেন, আমাদের লোভ অনেক বেড়েছে। আমরা ভালো শিক্ষাগ্রহণ করছি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিচের কর্মীদের দিকে নজর রাখতে হবে। কোনো বিল করার আগে সরেজমিনে একবার দেখতে হবে। দুর্নীতি থাকলে ধরা পড়ে যাবে।

দুদক কমিশনার বলেন, দুর্নীতি করে এখন আর কেউ পার পাবেন না। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে সব সময়ই সচেষ্ট রয়েছে। তাই সময় থাকতে দুর্নীতি পরিহার করাই শ্রেয়। না হলে দুর্নীতির দায়ে কঠোর সাজাভোগ করতে হবে। দেশে বর্তমানে দুর্নীতির শাস্তির হার ৭০ শতাংশ। তবে আগামীতে তা শতভাগ করা হবে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, জেলা প্রশাসক এসএমএ আবদুল কাদের ও রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন।

এ বছর শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে বগুড়া জেলা। এছাড়া উপজেলাতে শ্রেষ্ঠত্ব পায় রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও সিরাজগঞ্জের উল্লাপাড়া।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মিলন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর চাঁদপুরেও পূর্ণাঙ্গ বিশ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬