পূর্ণাঙ্গ ভাতার দাবিতে সমাবেশ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের

৩০ এপ্রিল ২০১৯, ০৬:১৬ PM
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ © সংগৃহীত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার দাবি উঠেছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আগামী ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো তাদেরও পূর্ণাঙ্গ ভাতার সুযোগ-সুবিধা প্রদানের করছেন বেসরকারি শিক্ষকরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এক বিক্ষোভ সমাবেশ করেন।

একইসঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আগামী ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার পাশাপাশি অবসর বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০ শতাংশ কর্তন বাতিলের দাবি জানাচ্ছি।

সমাবেশে সমিতিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা পাঁচ বছর কমেছে অনার্স ফাইনালে পাস…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬