বেতনের ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবি

২৬ এপ্রিল ২০১৯, ০২:৫৩ PM

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ কর্তনে সারাদেশের মতো খাগড়াছড়ির শিক্ষকরাও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখা।

খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অমরেন্দ্র চাকমা।

তিনি বলেন, সম্প্রতি সরকার বেসরকারি সহকারী শিক্ষক-কর্মচারীদের চাকরির মেয়াদ শেষে এককালীন আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে কল্যাণ ট্রাস্টের জন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০ শতাংশ কর্তন করার প্রজ্ঞাপন জারি করেছে। যা চাকরির মেয়াদ শেষে মূল বেতন স্কেলের ১০০ মাস বেতনের চেয়েও বেশি। এতে শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অবিলম্বে জারি করা প্রজ্ঞাপন বাতিল, শিক্ষক-কর্মচারীদের আলাদা হিসাব চালুসহ সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ, সদর শাখার সভাপতি লায়েস দেওয়ান, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন চৌধুরী, প্রতি মঙ্গল চাকমা, অনুপ দত্ত চাকমা, ননিকা চাকমা প্রমুখ।

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬