কাঙ্ক্ষিত মানের সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

২৫ এপ্রিল ২০১৯, ১১:৩০ PM

© ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কাঙ্ক্ষিত মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করা হবে। তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের সিদ্ধান্ত প্রস্তাবের প্রেক্ষিতে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এমপিও নীতিমালা-২০১৮ প্রণয়ন করে। এই নীতিমালার ভিত্তিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহবান করা হয়। সেখানে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার রেজাল্টসহ কিছু নীতিমালা উল্লেখ করা হয়।

তিনি বলেন, সারাদেশ থেকে সাড়ে ৯ হাজার আবেদন পাওয়া যায়। এরমধ্যে আড়াই হাজারেরও কিছু বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্তির যোগ্যতা অর্জন করে। প্রাথমিকভাবে মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। পর্যায়ক্রমে কাঙ্ক্ষিত মানসম্পন্ন সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।

আরো দেখুন: এমপিওভুক্তির আশ্বাস শিক্ষামন্ত্রীর, শিক্ষকদের বাড়ি ফেরার আহ্বান

আরো দেখনু: এক মাসের আলটিমেটাম, শিক্ষকদের আন্দোলন স্থগিত

ট্যাগ: এমপিও
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬