বিজ্ঞান চর্চায় মেয়েদের এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

২৬ জানুয়ারি ২০১৯, ১০:১৮ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য বিজ্ঞানচর্চা বাড়ানো দরকার। বিজ্ঞান চর্চায় আমাদের মেয়েরা অনেক পিছিয়ে আসে। তাদেরকে এগিয়ে আসতে হবে। সুযোগের অভাবে মেয়েরা এ খাতে আসতে পারেনা বলেও জানান তিনি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞানকে বাদ দিয়ে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে ডা. দীপু মনি বলেন, যে দেশ বিজ্ঞানে যত এগিয়ে থাকে সে দেশ তত উন্নত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে। ঝরে পড়াও অনেক কমেছে। সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছে। বিজ্ঞান শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে নিয়ামকের ভূমিকা পালন করবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিয়ে রসায়ন অলিম্পিয়াডে এবার ১৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এ উদ্যোগ বাংলাদেশে রসায়ন পঠন-পাঠনে যেমন ভূমিকা রাখবে, তেমনি একটি জ্ঞানভিত্তিক চৌকষ জাতি গঠনে সহায়তা করবে। রসায়ন তথা বিজ্ঞানের প্রতি এ ভালবাসা ধরে রাখার জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ রসায়ন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আফতাব আলী শেখ, ৯ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৮ এর আহ্বায়ক ড. মো. ওয়াহাব খান, সিটি গ্রুপের উপদেষ্টা আব্দুস সামাদ এবং মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার কাজী মো. মহিউদ্দিন। 

দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করল বিসিবি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশার ধাক্কায় রক্তাক্ত মেয়ে, পুলিশ বললেন— ‘নিজের সন্তা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তিন মাস পর সুন্দরবন খুললেও স্বস্তি নেই জেলেদের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬