শিক্ষক নিবন্ধনের সনদ বিতরণ শুরু

১৩ জানুয়ারি ২০১৯, ০৪:৫৫ PM

© ফাইল ফটো

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ বিতরণ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সনদগুলো এনটিআরসিএ কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসগুলোতে পাঠানো হচ্ছে। নিবন্ধনধারীরা জেলা শিক্ষা অফিস থেকে নিজ নিজ সনদ সংগ্রহ করতে পারবেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে ৫৯টি জেলার ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র স্বাক্ষর করা হয়ে গেছে। এগুলো জেলা শিক্ষা অফিসে পাঠানো হচ্ছে। আর বাকি ৫টি জেলার সনদ স্বাক্ষর শেষের দিকে। খুব তাড়াতাড়ি জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে। ১৪তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা জেলা শিক্ষা অফিস থেকে সনদগুলো সংগ্রহ করবেন।

নওগাঁ জেলার সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবারুল ইসলাম জানান, জেলা শিক্ষা অফিস থেকে ১৪ তম নিবন্ধন পরীক্ষার সনদ সংগ্রহ করতে উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষা জীবনের সব মূল সনদ, নিবন্ধন পরীক্ষার তিনটা প্রবেশপত্র এবং জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(এনটিআরসিএ)। এ পরীক্ষায় ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন  এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন। 

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬