আহমদ শফীর বক্তব্য বৈষম্যমূলক : নওফেল

১২ জানুয়ারি ২০১৯, ০৩:০৫ PM

© ফাইল ফটো

মেয়েদের লেখাপড়া নিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর করা মন্তব্যকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  আহমদ শফীর এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।  

শনিবার সকালে নগরীর চশমা হিলে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রতিক্রিয়া জানান তিনি।  নওফেল বলেন, ‘আহমদ শফী তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন বা শিক্ষা ব্যবস্থাপনা পরিচালনা বা শিক্ষাখাতের কোনো নির্বাহী দায়িত্বে নেই।  তার অভিমত যে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলন ঘটবে এরকম মনে করার কোনো কারণ নেই। এরকম অনেকেই নিজস্ব অভিমত দেন।’

এর আগে গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটাহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার বার্ষিক মাহফিলে ওই মাদরাসার পরিচালক আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর ওয়াদা নেন।  এসময় তিনি মেয়েদের  স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর আহ্বান জানান। 

 

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬