শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে : নওফেল

১২ জানুয়ারি ২০১৯, ১০:৪১ AM

© ফাইল ফটো

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সন্তান। আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।’ তিনি বলেন, ‘শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

চট্টগ্রামে নতুন করে স্কুল-কলেজ সরকারিকরণে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে নওফেল আরও বলেন, ‘যেসব সরকারি স্কুল-কলেজ আছে সেখানে আরও অবকাঠামো উন্নয়ন করে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। স্কুল-কলেজে আসন সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নওফেলকে যে দায়িত্ব দিয়েছেন তা সম্পাদনে সবসময় আমরা তার পাশে থাকবো।’

মতবিনিময়ে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  পরে মহিবুল হাসান চৌধুরী প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এম এ আজিজের কবর জিয়ারত করেন।

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬