গাঁজা সেবনের দায়ে শিক্ষক ও আইনজীবীকে জরিমানা

১১ জানুয়ারি ২০১৯, ০৮:৪০ PM

© ফাইল ফটো

লালমনিরহাটের আদিতমারীতে দুই পুড়িয়া গাঁজাসহ আটক শিক্ষক ও আইনজীবীকে  পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট কমলাবাড়ি এলাকা থেকে তাদের দুজনকে আটক করে থানা পুলিশ।

তারা হলেন- উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশহাজারী গ্রামের ব্যবসায়ী ভুপেন্দ্র নাথের ছেলে শিক্ষানবিশ আইনজীবী আশীষ কুমার রায় (৩২) ও পালাশী ইউনিয়নের দেওডোবা গ্রামের বাসিন্দা নামুড়ি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক (বিএসসি) পঙ্কজ কুমার রায় (৪২)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছোট কমলাবাড়ি এলাকা থেকে গাঁজা সেবন করা অবস্থায় আশীষ ও পঙ্কজকে আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরদিন সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করলে মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেকের পাঁচশ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬