শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী দশ উদ্যোগ

১১ জানুয়ারি ২০১৯, ০৮:২১ PM

© ফাইল ফটো

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এ প্রজেক্ট বাস্তবায়নে দশটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে কুমিল্লা নগরীর ৭টি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এসব উদ্যোগ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয় এলাকার শিক্ষা সচেতন জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

উদ্যোগগুলো হচ্ছে- মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সৎ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন, লাইব্রেরি, সততা স্টোর, মহানুভবতার দেয়াল, ল্যাংগুয়েজ ক্লাব, সুসজ্জিত শ্রেণিকক্ষ, বিদ্যালয় আঙ্গিনায় ফুলের বাগান, দৃষ্টিনন্দন পরিবেশ, আমার বিদ্যালয় আমি পরিষ্কার রাখি ও মায়ের দেয়া খাবার খাই।

পাইলট প্রকল্পের আওতাভুক্ত নগরীর ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক জানান, ‘এটা অবশ্যই একটা ভাল ও ব্যতিক্রমী উদ্যোগ। মুক্তিযুদ্ধ কর্নার এবং লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা পাচ্ছে এবং তাদের মাঝে দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতিদিন তারা একটি করে নতুন শব্দ শিখছে। আমরা যেভাবে তাদের শিক্ষা দিচ্ছি সেভাবে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠবে এবং দেশের সেবা করবে। দেশের প্রতি তাদের ভালবাসা জন্মাবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

নগরীর কাঁটাবিল এলাকার রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, ‘আমরা এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছি। মহানুভবতার দেয়ালে শিক্ষা সামগ্রী ও পোশাক রাখা হয়, এখান থেকে গরীব শিক্ষার্থীরা তা সংগ্রহ করে নিয়ে যায়। এছাড়া লাইব্রেরিতে রয়েছে মূল্যবান বই। এসব বই থেকে ৫২’র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন বই এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি।’ সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, এসব উদ্যোগ নতুন প্রজন্মের সন্তানদের নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘সরকারের ভিশন-২০৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি স্কুলগুলোতে শিক্ষার মান বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ১০টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পাইলট প্রজেক্টের আওতায় ৭টি স্কুলে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। দেশের বৃহত্তম ও প্রাচীন জেলা কুমিল্লার ১৭টি উপজেলায় ২ হাজার ১০৭টি সরকারি প্রাথমিক রয়েছে, পর্যায়ক্রমে সকল বিদ্যালয়ে তা বাস্তবায়ন করা হবে।’

 

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬