ডা. দীপু মনি

ভাল চিকিৎসক হওয়ার পাশাপাশি ভাল মানুষ হওয়া প্রয়োজন

১০ জানুয়ারি ২০১৯, ০৮:২৭ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেমন ভাল চিকিৎসক হওয়া প্রয়োজন, পাশাপাশি একজন ভাল মানুষ হওয়াও প্রয়োজন। ভাল মানুষ হতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, তার জন্য একটি বড় সামজবদ্ধ পরিসর রয়েছে। সেই পরিসরটাই হচ্ছে বাবা মা।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, একজন চিকিৎসক হিসেবে আমি বলবো যারা নতুন শিক্ষার্থী তাদেরকে অবশ্যই একজন রোগীকে তার আচার আচরণে খুবই আন্তরিক হয়ে চিকিৎসা দিতে হবে। আর তা না হলে যত ভাল চিকিৎসকই হউক না কেন একটি ঘাটতি থেকে যাবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ জালাল সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ও শিক্ষার্থীদের পক্ষে নামিয়া নওরিন।

এ সময় শিক্ষামন্ত্রী নিজে মঞ্চ থেকে নেমে নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত সাপেক্ষে নতুন …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রোদ-গরম-তৃষ্ণা কিংবা ক্লান্তি এড়াতে পানিই হোক শিক্ষার্থীদের…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের গবেষণার তথ্য এক জায়গায় আনছে ইউজিসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬