জানুয়ারিতেই সনদ পাচ্ছেন নিবন্ধন উত্তীর্ণরা

০৮ জানুয়ারি ২০১৯, ০৬:৫৪ PM

© ফাইল ছবি

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল গত ২৭ নভেম্বর প্রকাশিত হয়েছে। উত্তীর্ণরা চলতি মাসেই নিবন্ধনের সনদ গ্রহণ করতে পারবেন।এনটিআরসিএর সূত্র জানায়, জানুয়ারি মাসের মাঝামাঝি জেলা শিক্ষা অফিসে পাঠানো হবে। প্রার্থীরা জেলা শিক্ষা অফিস থেকে নিজ নিজ সনদ সংগ্রহ করতে পারবেন।

সূত্র জানায়, ১৫তম নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই, নিয়োগের গণবিজ্ঞপ্তির আবেদন নিষ্পত্তি এবং ১৪ তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের সনদ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এনটিআরসিএ কর্মকর্তারা। প্রার্থীদের সনদগুলো জেলায় জেলায় পাঠানোর প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ‘ফল প্রকাশের ৯০ দিনের মধ্যে সনদ প্রার্থীদের কাছে পৌছে দেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা ৯০ দিন সময় নিব না। জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রার্থীরা নিজ জেলার শিক্ষা অফিস থেকে সনদটি সংগ্রহ করতে পারবেন বলে আমি আশাবাদী। 

উল্লেখ্য, চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ১৮ হাজার ৩১২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে স্কুল পর্যায়ে ১৪ হাজার ১৭৮ জন, স্কুল-২ পর্যায়ে ৫৫৪ জন  এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫৮০ জন।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬