সরকার দুই মেয়াদে ২৬ হাজার স্কুল-কলেজ জাতীয়করণ করেছে

০৭ জানুয়ারি ২০১৯, ০২:২৩ PM

© ফাইল ফটো

সরকার গত ১০ বছরে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় (প্রাইমারি স্কুল), ২৫৭টি উচ্চ বিদ্যালয় (হাইস্কুল) এবং ৩৩৩টি মহাবিদ্যালয়কে (কলেজ) জাতীয়করণ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এছাড়াও সরকার গত দশ বছরে এক লাখ ৪২ হাজার প্রাইমারী স্কুল শিক্ষকের চাকুরি জাতীয়করণ এবং এক হাজার ৫শ’ নতুন বিদ্যালয় স্থাপন করেছে। একই সময়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় ১৯টি আবাসিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সরকার এক লাখ ৬৫ হাজার ২২৫ জন সহকারি শিক্ষক ও চার হাজার ৪শ’ জন প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে এবং প্রধান শিক্ষকদের চাকুরি দ্বিতীয় গ্রেডে উন্নীত ও সহকারি শিক্ষকদের বেতন দ্বিগুন করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৫৩ হাজার ৫৪ কোটি বরাদ্দ করেছে। তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ি, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৬০ শতাংশ নিয়োগ দিয়েছে নারী শিক্ষকদের।

এতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা খাতে কর্মরত পাঁচ লাখ ২৭ হাজার ৭৯৮ জন শিক্ষকের মধ্যে তিন লাখ ১৪ হাজার ২৯৯ জন নারী শিক্ষক। এছাড়াও সরকার কওমি মাদরাসার দাওরায়ে হাদিস-কে মাস্টার্স ডিগ্রির সমমান করে ৩৫ লাখ মাদরাসা শিক্ষার্থীকে মূল ধারায় নিয়ে এসেছে।

সূত্র : বাসস

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬