এনটিআরসিএ

মেধাতালিকা অনুযায়ী নিয়োগ, তদবির না করার আহ্বান

০৭ জানুয়ারি ২০১৯, ১১:১০ AM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মেধাতালিকা অনুসরণ করা হবে। এ ব্যাপারে প্রভাব বিস্তার ও অনিয়মের কোনো সুযোগ নেই। তাই অহেতুক তদবির না করতে নিয়োগপ্রত্যাশীদের আহ্বান জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান ড. এসএম আশফাক হুসেন।

রবিবার ‘নিয়োগ প্রার্থীদের প্রতি অনুরোধ’ শিরোনামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান আশফাক হুসেন। তিনি বলেন, আবেদনের শেষদিন থেকেই নিয়োগপ্রত্যাশীরা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু নিয়োগের সুপারিশ প্রণয়নের কার্যক্রমটি সম্পূর্ণ স্বচ্ছ এবং মনুষ্য প্রভাবমুক্ত কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় প্রক্রিয়া।

যেখানে মানুষ চাইলেও কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না। মেধাতালিকাক্রমে নিয়োগের সুপারিশ করা হবে এবং তা প্রার্থীরা নিজে দেখতে পারবেন। তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। তাছাড়া তদবির নিয়োগের কাজকে বিলম্বিত করবে, কিন্তু প্রভাবিত করতে পারবে না। তাই ফল দ্রুততম সময়ে প্রকাশের নিমিত্তে কর্মকর্তাদের সহযোগিতা করার আহ্বান তিনি ।

উল্লেখ্য, প্রায় ২ বছর পর সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রায় ৪০ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যে সার্কুলার জারি করা হয়। প্রায় ৩১ লাখ প্রার্থী আবেদন করেছেন। 

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কত বিমান ধ্বংস করেছে ইরান, জানাল সেন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬