যে কারণে বাদ গেলেন শিক্ষামন্ত্রী নাহিদ

০৬ জানুয়ারি ২০১৯, ০৭:০৮ PM

একাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ পড়লেন বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা. দিপু মনি। আর শিক্ষা উপমন্ত্রী হচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সাংসদ। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন। তবে এদের মধ্যে নেই বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম।

যেসব কারণে সমালোচিত ছিলেন নুরুল ইসলাম নাহিদ; ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর এক অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শকদের প্রতিবেদন দেয়ার ক্ষেত্রে ‘সহনশীল মাত্রা’য় ঘুষ খাওয়ার বক্তব্য দিয়ে সমালোচিত হন নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছিলেন, ‘আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হইয়্যা খাবেন। অসহনীয় হয়ে বলা যায় আপনারা ঘুষ খাইয়েন না, এটা অবাস্তবিক কথা হবে। নানা জায়গায় এ রকম হইছে, সব জায়গাতেই এ রকম হইছে। খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর। এই জগতে এ রকমই চলে আসতেছে।’

এ ছাড়া একের পর এক বোর্ড পরীক্ষায় প্রশ্ন ফাঁস, জেএসসি-পিএসসি পরীক্ষা, পাঠ্যপুস্তকে ভুলসহ নানা কারণে সমালোচিত হন তিনি। ২০১৩ এবং ২০১৪ সালে দেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় শিক্ষামন্ত্রী হিসেবে নাহিদ সারাদেশে ব্যাপক সমালোচিত হন।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী হিসেবে গত দশ বছর টানা দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম নাহিদ। তৃতীয় বারের মতো তাকে শিক্ষামন্ত্রী করা হবে কিনা তা নিয়েই চলছিল আলোচনা। বিনয়ী হিসেবে সুনাম রয়েছে তাঁর। তবে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬