মন্ত্রীত্ব থেকে বাদ পড়ছেন নাহিদ

০৬ জানুয়ারি ২০১৯, ০৫:০৮ PM
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

একাদশ জাতীয় সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বাদ পড়ছেন বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন মন্ত্রীসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন একাদশ জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ডা.দিপু মনি। আর শিক্ষা উপমন্ত্রী হচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

এবার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সাংসদ। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন। তবে এদের মধ্যে নেই বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নাম।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী হিসেবে গত দশ বছর টানা দায়িত্ব পালন করেছেন নুরুল ইসলাম নাহিদ। তৃতীয় বারের মতো তাকে শিক্ষামন্ত্রী করা হবে কিনা তা নিয়েই চলছিল আলোচনা। বিনয়ী হিসেবে সুনাম রয়েছে তাঁর। তবে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। শিক্ষার মানোন্নয়ন নিয়েও রয়েছে ব্যাপক সমালোচনা।

 

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬