প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হচ্ছেন জাকির হোসেন

০৬ জানুয়ারি ২০১৯, ০৪:৪৮ PM
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হচ্ছেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জাকির হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাকির হোসেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সাংসদ। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন।

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও সা‌বেক সংসদ সদস্য জাকির হোসেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম হাবিব দুলালকে পরাজিত করে সরকার দলীয় সংসদ সদস্য হিসাবে বিজয়ী হন জনাব জাকির হোসেন। নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রুহুল আমিনের কাছে হেরে যান তিনি।

 

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬