শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপু মনি, উপমন্ত্রী নওফেল

০৬ জানুয়ারি ২০১৯, ০৩:৪৮ PM
ড. দীপু মনি এবং মুহিবুল হাসান চৌধুরী নওফেল

ড. দীপু মনি এবং মুহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপু মনি। ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন তাঁরা। মন্ত্রীপরিষদ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে। আজ রবিবার বিকালে ঘোষণা করা হবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম। আগামীকাল সোমবার নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে।

চাঁদপুর সদর থেকে নির্বাচিত ডা. দিপু মনি গত মেয়াদে সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় এবার তার ভাগ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পড়তে পারে বলে সূত্রে জানা গেছে। 

ডা. দীপু মনি ১৯৬৫ খ্রিস্টাব্দের ৮ ডিসেমম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এম এ ওয়াদুদ ও মাতা রহিমা ওয়াদুদ। এম এ ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগের জন্মকালীন সদস্য, ভাষা আন্দোলনের বীর সৈনিক এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ডা. দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে লেখাপড়া ও ডিগ্রি অর্জন করেন। 

ডা. দীপু মনি ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন।  

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে তরুণ নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছাতেই ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাংলাদেশের আওয়ামী লীগের মত দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক সংগঠনের নীতি নির্ধারনী কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। ১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে টানা সাড়ে ১৬ বছর চট্টগ্রামের মেয়র ছিলেন তারা বাবা মহিউদ্দিন চৌধুরী। 

কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদে আসীন থাকা অবস্থায় চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর জৈষ্ঠ পূত্র ব্যারিষ্টার নওফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৮৩ খ্রিস্টাব্দের ২৬ জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার নওফেল। ২০১০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাবার পক্ষে কাজ করে আলোচনায় আসেন তিনি। পিতা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর নির্বাচনে অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে দলীয় নেত্রী শেখ হাসিনার সুনজর অর্জন করেছিলেন ব্যারিষ্টার নওফেল।

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬