শিক্ষক নিবন্ধনের আবেদন ফি জমা দেয়ার সময় বেড়েছে

২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৩ PM

© ফাইল ফটো

১৫তম শিক্ষক নিবন্ধনের আবেদন ফি জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে।  নিবন্ধনের জন্য যে সব প্রার্থী আবেদন করেছেন এবং পিন নম্বর পেয়েছেন তারা ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত টাকা জমা দিতে পারবেন।  শনিবার এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।  

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২৬ ডিসেম্বর ১৫তম শিক্ষক নিবন্ধনের আবেদন শেষ হয়েছে।  আবেদন ফি জমা দেয়ার সময় শেষ হবার কথা ছিল শনিবার। কিন্তু নির্বাচনের কারণে ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকে টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় ফি জমা দেয়ার সময় বাড়ানো হয়। 

এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন বলেন, ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে। এর মধ্যে সাত লাখ প্রার্থী অনলাইন আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন ও আবেদন ফি জমা দিয়েছেন। বিভিন্ন কারণে অনেক আবেদনকারী এখনো ফি জমা দেননি। তাদের জন্য আবেদনের ফি জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। যতটুকু সময় তারা টাকা জমা দিতে পারেননি, ততটুকু সময় তাদের জন্য বাড়িয়ে দেয়া হয়েছে। 

 

২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, ভোট পেয়েছিল কে কত 
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে নতুন যোগদানকারীদের বেতন যত বাড়বে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পরবর্তী অধিনায়ক কে, আলোচনায় ৬ নাম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬