গুরুত্বপূর্ণ শিক্ষা স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

২৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৭ PM

© ফাইল ফটো

রাজধানীতে অবস্থিত গুরুত্বপূর্ণ শিক্ষা স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার নির্বাচনকালীন সহিংস পরিস্থিতি এড়াতে মন্ত্রণালয়ের অধীনস্ত সব কেপিআইভুক্ত এলাকায় নিরাপত্তা জোরদারের এ নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  

আদেশ বাস্তবায়নে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক,  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬