এমপিও ডাটাবেজে নাম আসেনি ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের

২৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৩১ PM

© ফাইল ফটো

এমপিও কোডের বিপরীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নেই।  নেই এমপিওভুক্তির সরকারি আদেশও।  এসব কারণে  এমপিও ডাটাবেজ থেকে দেশের ১৬ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাদ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।  গত ২০ নভেম্বর অনুষ্ঠিত এমপিও অনুমোদন সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  সংশ্লিষ্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। 

এমপিওভুক্তি সরকারি আদেশ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানের নাম এমপিও ডাটাবেজ থেকে বাদ দেয়া হয়েছে। ৩টি প্রতিষ্ঠান হচ্ছে নাটোর সুগার মিলস উচ্চ বিদ্যালয়, নওগাঁর মান্দা টেকনোলজি এন্ড এগ্রিকালচার কলেজ এবং নাটোর লালপুরের মঞ্জিল পুকুর এগ্রিকালচার এন্ড টেকনিক্যাল কলেজ।

অন্যদিকে এমপিও কোডের বিপরীতে শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত না থাকায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এমপিও ডাটাবেজ থেকে বাদ দেয়া হয়েছে। ১৩ টি প্রতিষ্ঠান হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জের মুরপাড়া এস খান টেকনিক্যাল কলেজ, গাজীপুরের শেরপুর কারিগরি কলেজ, টাঙ্গাইলের সখিপুর রেসিডেন্সিয়াল কলেজ, সিরাজগঞ্জের উল্লাপাড়া সাইন্স কলেজ, দিনাজপুর চিরিরবন্দরের দুরুল ফালাহ আলিম মাদরাসা, টাঙ্গাইলের দেলদুয়ারের বেলায়েত হোসেন বহুমূখী হাইস্কুল, গাইবান্ধা সাদুল্লাপুরের ঢোলভাঙ্গা হাইস্কুল এন্ড কলেজ, কুড়িগ্রাম নাগেশ্বরীর ভিতরবন্ধ জেডি একাডেমি, নাটোরের সিংড়ার বিলধার কারিগরি স্কুল এন্ড কলেজ, রাজশাহী দূর্গাপুরের পানা নগর বিএল হাইস্কুল এন্ড কলেজ, রাজশাহী রাজাপুরের রাজশাহী কোর্ট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, রাজশাহীর কাউনিয়ার হারাগাছ এমএল হাইস্কুল এবং সিরাজগঞ্জ তাড়াশের জাফর ইকবাল কারিগরি হাই স্কুল।  

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬