বেসরকারি শিক্ষক নিয়োগের সর্বোচ্চ বয়স ৩৫ কেন অবৈধ নয় : হাইকোর্ট

১৮ ডিসেম্বর ২০১৮, ০৯:২১ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদধারীদের নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ নির্ধারণ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে  রুলের জবাব দিতে বলা হয়েছে। ৭২ এনটিআরসিএ সনদধারীর রিটের শুনানি শেষে এই রুল জারি করা হয়।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মো: জাহাঙ্গীর হোসেন জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট ১৬৬টি রিটের চূড়ান্ত রায়ে চাকরি না হওয়া পর্যন্ত নিবন্ধন সনদের মেয়াদ নির্ধারণ করা হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সেই রায় উপেক্ষা করে ২০১৮ সালের এমপিও নীতিমালায় চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর নির্ধারণ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রীট আবেদন করা হয়। 

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬