ইউজিসি চেয়ারম্যানের সাথে মালয়েশিয়ান প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৩১ PM

© টিডিসি ফটো

ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম)-এর সাত সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  আজ মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

ইউটিএম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউটিএম এর ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিউটিভ অফিসার অধ্যাপক আইআর. ড. মোহাম্মদ আজরাই বিন কাশিম।  প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- স্কুল অব কেমিক্যাল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ গাজালি বিন মোহাম্মদ নওয়াই, স্কুল অব প্রফেশনাল কন্টিনিউইং এডুকেশনের চেয়ার অধ্যাপক ড. ওথম্যান চি পোয়ান, এঞ্জেলা পক উই ফান, ট্রান্সন্যাশনাল এডুকেশন ডিভিশনের জেনারেল ম্যানেজার জুলতিফ্লি বিন ওসমান, ম্যানেজিং ডিরেক্টর নলেজ হাব সৈয়দ এম আরিফুল হাসান, নলেজ হাবের পরিচালক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে ইউজিসি সদস্য এবং উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণের জন্য বক্তারা বাংলাদেশ এবং ইউটিএম-এর মধ্যকার উচ্চশিক্ষার বিভিন্ন দিক বিশেষ করে সহযোগিতামূলক গবেষণা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের পেশাগত দক্ষতার উন্নয়ন, সময়োপযোগী গবেষণা প্রকল্প এবং স্টুডেন্টস ও ফ্যাকাল্টি এক্সেঞ্জ প্রোগ্রাম নিয়ে আলোচনা করেন।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬