কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের চাঁদার হার বেড়েছে

১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

© ফাইল ফটো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের চাঁদার হার বৃদ্ধি করা হয়েছে। কল্যাণ ট্রাস্টের চাঁদার হার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে এবং অবসর সুবিধা বোর্ডের চাঁদার হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করা হয়েছে। 

সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবকে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী ১ জানুয়ারি থেকে চাঁদার হার বাড়ানোর নির্দেশনা বাস্তবায়নে নির্দেশ দেয়া হয়। 

উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৭ সালে ১৯ এপ্রিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের চাঁদার হার ৪ শতাংশ থেকে ৬ শতাংশ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের বর্ধিত চাঁদার হার ২ শতাংশ থেকে ৪ শতাংশে উন্নীতকরণ সংক্রান্ত পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

র‍্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৫ কর্মকর্তা নিয়োগে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬