নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিরাপত্তা দাবি

১৭ ডিসেম্বর ২০১৮, ০৭:১০ PM

© ফাইল ফটো

আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।

সভায় রাজনীতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে “মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ”, জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষকের মর্যাদা বিষয়ক ইউনেস্কো ও আইএলও’র সনদ বাস্তবায়নে রূপরেখা প্রদানেরও দাবি জানিয়েছে বিটিএ।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো: কাওছার আলী শেখ, সহ সভাপতি মোঃ আবুল কাশেম, আলী আসগর হাওলাদার ও বেগম নূরুন্নাহার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হেনা রাণী রায়, সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা রহমান প্রমুখ। 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬