শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে থাকবেন না এমপি প্রার্থীরা

১৪ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM

© লোগো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (এমপি) প্রার্থীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১৪ (২) এবং ১৪ (৪) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এ আদেশে বলা হয়েছে—নির্বাচনের ভোট পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার মনোনীত প্রার্থী বা প্রতিনিধি যেসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অথবা এডহক কমিটির সভাপতির দায়িত্বে আছেন সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় শহরে কমিশনার, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬