নির্বাচনকালে ডিসির স্বাক্ষরে পাস হবে শিক্ষকদের বেতন বিল

১১ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৩ PM

© ফাইল ফটো

আসন্ন নির্বাচনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য বা সভাপতি মনোনয়ন পেয়েছেন তারা গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করতে পারবেন না।  ফলে নির্বাচন চলাকালীন সময়ে দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের স্বাক্ষরে বিল পাস হবে।  খুব শিগগিরই মন্ত্রণালয় এ বিষয়ে নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য ও সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করতে পারবেন না।  এসময় শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা।  শিক্ষকদের বেতন যাতে আটকে না থাকে সেজন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রমে থাকবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬