সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক

০৯ ডিসেম্বর ২০১৮, ১০:২৮ PM

© সংগৃহীত

সকল শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করা হয়েছে।  এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি পরিপত্র জারি হয়।

পরিপত্রে বলা হয়, চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সাথে সকল শ্রেণির সরকারিতে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর কাছে পাঠাতে হবে।  এত দিন চাকরির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নেয়া হতো।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, দেশে আশঙ্কাজনকভাবে মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ রয়েছে সরকারি চাকরিতে ডোপ টেস্টের ব্যবস্থা না থাকায় মাদকাসক্তরাও চাকরিতে প্রবেশ করছে। মাদকাসক্তদের কারণে সরকারের বদনামের আশঙ্কায় সরকারের শীর্ষ মহল থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশনা এসেছে। 

আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬