জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু সোমবার

০৮ ডিসেম্বর ২০১৮, ১১:১১ AM

© লোগো

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে নিয়োগ পাওয়া ৩৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রশিক্ষণ সোমবার (১০ডিসেম্বর) শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তার মো. মুনীর হোসেন খান। তিনি বলেন, চট্টগ্রামসহ সারা দেশে নিয়োগ পাওয়া ৬৪০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রশিক্ষণ দেবে ইসি। তিন দিন চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

ইতোমধ্যে চট্টগ্রামে নিয়োগ পাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শেষ হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ১৪ ডিসেম্বর শুরু হবে। ধাপে ধাপে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অন্যদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।’ যোগ করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

ইসির উপ-সচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে নিয়োগ পাওয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ ১০ ডিসেম্বর থেকে শুরু হবে। ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয় অডিটরিয়ামে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬